ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাউল সুকুমার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 8:35 PM

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাউল সুকুমার

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাউল সুকুমার

‘বলব না গো’ গান দিয়ে আলোচনায় আসা বাউল সুকুমার শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। ‘আপন মানুষ চেনা বড় দায়’ শিরোনামের গানটি লিখেছেন জসীমউদ্দিন আকাশ। এস. কে সানুর সুরে গানটির সংগীতায়োজন করেছেন এএইচ তুর্য।

গীতিকার জসীমউদ্দিন আকাশ বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই মানুষ মানুষের প্রতিপক্ষ। বিশ্বাসের ঘরে আঘাত করছে আপন মানুষেরা। প্রবাসে থেকেও কাছের মানুষগুলোর আচরণ খুব আহত করে আমাকে। নির্মম স্বার্থপর মানুষগুলোর কাছে ভালোবাসাও আজকাল ঠুনকো হয়ে গেছে। মানুষ জাগতিক মোহে চরম আকৃষ্ট। তারা মৃত্যু ভয় উপেক্ষা করে প্রতারণার প্রতিযোগিতায় লিপ্ত। এসব কথা তুলে ধরেছি নতুন এ গানে।

শিল্পী সুকুমার বাউল বলেন, সরল-সহজ কথামালায় সাজানো, বর্তমান সমাজ, মানুষের চালচলন, আচার-আচরণের বর্তমান রূপটি তুলে ধরেছেন গানের লেখক জসীমউদ্দিন আকাশ। গানটি আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status