ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ফের আইটেম গানে সামান্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 12:41 PM

ফের আইটেম গানে সামান্থা

ফের আইটেম গানে সামান্থা

আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এর ‘সামি সামি’, ‘শ্রীভালি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানগুলো দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে। বিশেষ করে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

সিনেমাটির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে প্রথমবারের মতো নেচেছেন সামান্থা রুথ প্রভু। শুরু থেকেই আলোচনায় ছিল গানটি। ৩ মিনিট ৪৮ সেকেন্ডের এ আইটেম গানে নেচে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা। বিচ্ছেদের পর যে নায়িকা তার পারিশ্রমিক বাড়িয়েছেন সে খবর দর্শকরা আগেই জেনেছেন।

গানটির সাফল্যে আবার আইটেম গার্ল হতে যাচ্ছে তিনি। এবার তাকে দেখা যাবে বিজয় দেবারাকোন্ডার সিনেমায় নাচতে। শোনা যাচ্ছে, ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয়ের নতুন সিনেমা ‘লাইগার’-এর আইটেম গানে নাচবেন সামান্থা।

সামান্থার নতুন আইটেম গান নিয়ে আরোজানা গেছে, ‘লাইগার’ সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন এর পরিচালক পুরী জগন্নাথ। এজন্য তার প্রথম পছন্দ সামান্থাকেই। তাই সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগও করেছেন এ নির্মাতা। কিন্তু কারো পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না আসায় অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।

প্রসঙ্গত, এর আগে সামান্থার এ আইটেম গানটি নিয়ে আপত্তি করে অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থা। তাদের অভিযোগ, ই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন তারা। তখন মুক্তির আগেই নিষিদ্ধের দাবি তুলেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status