ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ফেনসিডিলসহ শাবির নিরাপত্তা কর্মীকে আটক করলেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 9:04 AM

ফেনসিডিলসহ শাবির নিরাপত্তা কর্মীকে আটক করলেন শিক্ষার্থীরা

ফেনসিডিলসহ শাবির নিরাপত্তা কর্মীকে আটক করলেন শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ দুইজন আটক হয়েছেন। তাদের একজন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী জাহিদুর রহমান। অন্যজনের নাম জানা যায়নি।

সোমবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকের পরে জাহিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক স্যার (শিক্ষক) আমাকে এটা আনতে পাঠিয়েছিলেন। তবে ওই শিক্ষকের নাম তিনি বলতে পারেননি।

জানা যায়, রাত ১১টার দিকে উপাচার্যের বাসভবনের দিকে যেতে থাকলে শিক্ষার্থীরা তাকে বহিরাগত সন্দেহে আটক করেন। পরে তার কাছে ফেনসিডিল পাওয়া যায়। এছাড়া একটি পরিচয় পত্র পাওয়া যায়। যমুনা স্টার সেভ গার্ড লিমিটেডের কর্মী হিসেবে তিনি শাবিপ্রবিতে কাজ করেন।

আটক জাহিদুর রহমান বলেন, আমাকে একজন স্যার বলেছেন, একজন একটি ওষুধ দেবেন, তা এনে দিতে। তার কথা অনুসারে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের দিক থেকে ওষুধ ভেবে এটা নিয়ে আসি। কিন্তু এটি যে ফেনসিডিল তা আমার জানা ছিল না।

এ ব্যাপারে উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ওই যুবক উপাচার্যের বাসভবনের দিকে ঢুকছিলেন। তিনি এখানকার আউট সোর্সিং-এর সিকিউরিটি গার্ড। শিক্ষার্থীরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে একটি বোতল পাওয়া যায়। ওই বোতলে ফেনিসিডিল লেখা রয়েছে। এরপর তাকে আমাদের কাছে সোপর্দ করা হয়। এছাড়া এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status