ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামে ১ জনের যাবজ্জীবন
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:56 PM

নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামে ১ জনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামে ১ জনের যাবজ্জীবন

নড়াইলে অস্ত্র মামলায় নাছির শেখ নামে ১ জনের  যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায়  দিয়েছেন আদালত এ মামলার অপর ২ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়ছে। নাছির শেখ যশোর জেলার অভয়নগরের ধুলগ্রামের মোঃ তসির শেখের পুত্র। আজ সোমবার  ২৪ জানু নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এস, আই, মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর ব্রীজের উপর থেকে  যশোর এর দিক থেকে আসা একটি মটর সাইকেলের রোধ করলে মটর সাইকেল চালক তা উপেক্ষা করে   নড়াইল শহরের দিকে চলে যায়।

এসময় পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে কন্ট্রলরুমসহ গোয়েন্দা পুলিশের অন্যান্য টিমকে মটর সাইকেলটি আটকের জন্য বলে। পরে বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে নড়াইল শহরের বউ বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় নাছির শেখসহ ২জনকে মোটর সাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়।স্বাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশী করে ১ জনের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড ৯ এম, এম গুলি উদ্ধার করে। এ সময় ইয়ামা এফ জেড মোটর সাইকেল, ১টি হেলমেট ও একটি জ্যাকেট জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়ে যায়। মামলার সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর অনুপস্থিতিতে মো নাছির শেখকে  যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষানা করেন। মামলার অপর দুই আসামী একই এলাকার মোঃ বায়েজীদ ও মফিজ সর্দারকে বেকসুর খালাস প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status