ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাজারে আসছে ‘মেসি বার্গার’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 8:28 PM

বাজারে আসছে ‘মেসি বার্গার’

বাজারে আসছে ‘মেসি বার্গার’

আপনার কি ‘লো জ্লাতান’-নামটা মনে আছে? প্যারিসের এক রেস্তোরাঁ ২০১৩ সালে এই নামে প্রথমবার বার্গারের প্রচলন করে। তখন পিএসজিতে খেলছিলেন জলাতান ইব্রাহিমোভিচ। তার প্রতি নৈবেদ্যর প্রকাশ থেকেই বার্গারটি বাজারে ছাড়া হয়। এবার একই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন লিওনেল মেসি। তার নামেও আসছে বার্গার!

খেলাধুলায় তারকাদের নামে খাবারের প্রচলন নতুন কিছু নয়। যেমন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস বা স্টিফেন কিংদের নামে বানানো বার্গারে কামড় বসিয়ে বেশ ভালোই স্বাদ পান মার্কিন নাগরিকেরা। এমনকি আমেরিকান ফুটবল কিংবদন্তি টম ব্র্যাডির নামেও আছে ফাস্ট ফুড।

ইংল্যান্ডের চেইন রেস্তোরাঁ হার্ড রক ইন্টারন্যাশনাল এর আগে আর্জেন্টাইন তারকার সঙ্গে নানা প্রচারণায় কাজ করেছে। তারাই মূলত নতুন এক ভাবনা নিয়ে এসেছে। যার ফলস্বরূপ মেসির নামে বাজারে বার্গার ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ থেকে এ রেস্তোরাঁর সব শাখায় বার্গারটি পাওয়া যাবে। তবে মায়ামি এবং ফ্লোরিডায় এরই মধ্যে ‘মেসি বার্গার’ বিক্রি শুরু করেছে হার্ড রক ইন্টারন্যাশনাল।

পিএসজি তারকা ক্যারিয়ারের শেষটা কাটাতে পারেন যুক্তরাষ্ট্রের ফুটবলে-এমন সম্ভাবনা থাকায় হার্ড রক এখনই তার নামে বার্গার বিক্রি করে ভবিষ্যতে আরো দু পয়সা কামানোর প্রস্তুতি নিচ্ছে কি না কে জানে!

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ পিএসজি ফরোয়ার্ডের নামে বানানো বার্গারের দাম জানাতে পারেনি। তবে এই বার্গারের ‘ট্রায়াল’ (পরীক্ষামূলক বিক্রি) চলাকালীন দাম ছিল ১১.৯৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৩ টাকা।

তবে ‘ফাস্ট ফুড পোস্ট’ জানিয়েছে, বার্গারের সঙ্গে ডিম ভাজি নিলে দাম ২ ডলার বাড়বে এবং এর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই নিলে অতিরিক্ত আরও ৩.৯৫ ডলার গুনতে হবে। জানা গেছে, এই বার্গার বানানো হবে গরুর গোশতের টুকরো, পনির, বিশেষভাবে বানানো রুটি, লেটুস, লাল পেঁয়াজ, টমেটো এবং হার্ড রকের খ্যাতনামা ধোঁয়াটে সসেজ দিয়ে।

রেস্তোরাঁটির প্রধান নির্বাহী জন লুকাস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে আমাদের জুটি আরো এগিয়ে নেয়াটা সম্মানের বিষয়। “লিভ গ্রেটনেস” নামে আমরা যে প্রচারণা চালাচ্ছি, সেটাও এই উদ্যোগের মাধ্যমে অন্য এক উচ্চতায় পৌঁছে গেল। হার্ড রকের কিংবদন্তি স্টেক বার্গার এখন তার নামেও পাওয়া যাবে। মার্চে আমরা খাবারটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেব।’
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status