পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার সারাহ গিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 5:21 PM
পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার সারাহ গিল
২৩ বছর বয়সী সারাহ গিল মঙ্গলবার পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার ডাক্তার হয়ে ইতিহাস তৈরি করেছেন।
করাচি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ফাইনাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে তিনি। কঠোর প্রচেষ্টা এবং সংকল্পের সাথে, তিনি বিশ্বাস করেন যে প্রত্যেকে যে কোনো কিছু অর্জন করতে পারে। ডাক্তার হওয়ার জন্য অনেক কষ্ট করেছেন।
‘নুকতা ই নজর’ টিভি শোতে তিনি বলেন, আপনি যদি কোন কিছু সম্পর্কে উৎসাহী হন তবে কেউ আপনাকে কিছু অর্জন করা থেকে আটকাতে পারবে না।আমি পাকিস্তানকে বিখ্যাত করতে চেয়েছিলাম এবং আমি ডাক্তার হওয়ার পর আমার বাবা-মাও আমাকে গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, আমি ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে আশা না হারানোর পরামর্শ দিতে চাই।