ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 5:04 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 19 January, 2022, 5:06 PM

মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান

মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান

তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ। রাজধানী কাবুলে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

গত বছরের আগস্টের মাঝমাঝি সময়ে কাবুল দখল করে তালেবান। এখনো পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কোনো দেশ। পশ্চিমা দেশগুলো জানিয়েছে, বর্তমান তালেবান সরকারের কর্মকাণ্ডের ওপর তারা নজর রাখছে।  তাদের দাবি, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে যেমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল এবারের তালেবান সরকার তেমন কিছু করে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।

বুধবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, আমি মুসলিম দেশগুলোকে নেতৃত্ব নেওয়ার এবং আমাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কারো সহযোগিতা চাই না। আমরা কর্মকর্তাদের জন্য এটি চাই না। আমরা জনগণের জন্য সাহায্য চাই।

তালেবান কাবুল দখলের পর আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো আফগানিস্তান থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। এছাড়া পশ্চিমা দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগান সরকারের রিজার্ভ তহবিল আটকে দেয় সেই দেশগুলোর সরকার। এর ফলে আফগানিস্তানের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status