ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
নারীর যৌন সুখের চাবিকাঠি লুকনো আছে প্রতিদিনের যে কাজে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 January, 2022, 10:59 AM

নারীর যৌন সুখের চাবিকাঠি লুকনো আছে প্রতিদিনের যে কাজে

নারীর যৌন সুখের চাবিকাঠি লুকনো আছে প্রতিদিনের যে কাজে

দম্পতিদের মধ্যে সম্পর্ক আরো গভীর করে সঙ্গম। বলা চলে, সার্বিকভাবে সুস্থ জীবনের জন্য অতি প্রয়োজনীয় সুখকর যৌন জীবন। জানলে অবাক হবেন, অনেক বিবাহ বিচ্ছেদের মূল কারণ থাকে যৌন জীবনে অসুখী থাকা। যৌন জীবন নারী-পুরুষ উভয়ের জন্যই সমান উপভোগের বিষয়। তাই এক্ষেত্রে দুজনেরই সমান ভূমিকা থাকা জরুরি।

অনেক সময় নিজেদের কিছু ভুলের কারণেই যৌন জীবনে অসুখী থাকেন অনেকেই। ঠিক কী কারণে যৌনতায় আগ্রহ হারাচ্ছেন নারী কিংবা পুরুষ তা অনেকে দম্পতিই বুঝে উঠতে পারেন না। ফলে ঘটে বিপত্তি!

জেনে রাখা জরুরি যে, নারীর যৌন সুখের চাবিকাঠি লুকনো আছে প্রতিদিনের একটি কাজে। সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম। নারীদের ক্ষেত্রে সুখী যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত ঘুম। অন্তত তেমনই দাবি মার্কিন গবেষকদের।

অ্যারিজোনার একদল বিজ্ঞানীর গবেষণা বলছে, বিশেষত মধ্য ও বেশি বয়সের নারীদের ক্ষেত্রে যারা পর্যাপ্ত নিদ্রা থেকে বঞ্চিত হন, তাদের মধ্যে যৌন সমস্যার আশঙ্কা বেড়ে যায় প্রায় দ্বিগুণ হারে। ৩ হাজার ৪০০ জনের উপর করা এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪ শতাংশ জানিয়েছেন যে, তারা সম্পূর্ণ যৌন সুখ পান না। এর মধ্যে শতকরা ৭৪ জন নারীর মধ্যে দেখা গিয়েছে অনিদ্রার সমস্যা।

যদিও কেন এমন ঘটে, তা সম্পর্কে এখনো নিশ্চিত নন গবেষকরা। তাদের ধারণা, পর্যাপ্ত ঘুমের অভাব ডেকে আনে শারীরিক ও মানসিক ক্লান্তি। যৌনতার সঙ্গে পেশীর ক্লান্তি ওতপ্রোতভাবে জড়িত। আবার পর্যাপ্ত ঘুম শরীরের একাধিক হরমোনের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি, ঘুম যেহেতু মনোযোগ ও মানসিক সুস্থতার সঙ্গেও যুক্ত, তাই যৌন পরিতৃপ্তির সঙ্গেও পরোক্ষভাবে এর যোগ থাকতে পারে বলে মত গবেষকদের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status