ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পেশার নাম লাইনে দাঁড়ানো, দৈনিক আয় ১৮ হাজার টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 11:48 AM

পেশার নাম লাইনে দাঁড়ানো, দৈনিক আয় ১৮ হাজার টাকা!

পেশার নাম লাইনে দাঁড়ানো, দৈনিক আয় ১৮ হাজার টাকা!

ম্যাচের টিকিট পেতে চান কিংবা গ্যাস বিল দিতে চান- এমন অনেক কিছুর জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। তাই লাইনের একটা কদর কিন্তু অনেকের কাছেই আছে। সেই কদরকে কাজে লাগিয়ে দিব্যি সেটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ইংল্যান্ডের এক যুবক। অকর্মা মনে করার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশি টাকায় তিনি দিনে আয় করেন গড়ে ১৮ হাজার টাকা!

অনলাইন যুগ আসার পরও অনেকে বিল দিতে বা জরুরি কাজগুলোতে অনলাইনের ওপর ভরসা করতে সাহস পান না। আবার লাইনের দীর্ঘ ধকলও তাদের পছন্দ নয়। তারা যদি টাকাওয়ালা হন, তাহলে ৩১ বছর বয়সী ফ্রেডির গ্রাহক তারা। তাদের হয়ে মিউজিয়ামের টিকিট কাউন্টার, থিয়েটার কী সিনেমা হল, ট্রেনের-বিমানের টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েন ফ্রেডি।

গ্রাহকরা সময়মতো এসে ফ্রেডির কাছে থেকে কাজ বুঝে নেন, ফ্রেডিও বুঝে নেন নগদ টাকা। এভাবেই কেটে যাচ্ছে তার স্বাধীন চাকরি অথবা ব্যবসাটি। তিনি জানান, সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ধনী মানুষের অনুরোধে মাঝে মাঝে বিভিন্ন ধরনের লাইনে দাঁড়ান তিনি। এভাবে ঘণ্টা হিসেবে লাইনে দাঁড়িয়ে একদিনে গড়ে আয় করেন ১৮ হাজার টাকা।

ফ্রেডি বেকিট বলেন, আমি দিনে আট ঘণ্টা কাজ করি। কোথাও হয়তো চিত্র প্রদর্শনী চলছে, আমি লাইনে দাঁড়িয়ে তাদের জন্য টিকিট কেটে রাখি। তারা প্রদর্শনী শুরু হওয়ার সময় এসে আমার কাছ থেকে টিকিট সংগ্রহ করে নেন। বিনিময়ে আমার প্রাপ্য মিটিয়ে দেন। এমন নানারকম লাইনে দাঁড়ানোর কাজ করে থাকি।

আর গ্রাহকদের কথা তার তেমন চিন্তা করতে হয় না। কারণ যারা একবার তার সেবা নিয়েছেন, সন্তুষ্ট হয়েই আবারো তার দ্বারস্থ হন। তাতে পকেটটা ফুলে ওঠে ফ্রেডির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status