ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রী শিমু হত্যাকাণ্ড: যা বললেন ভাই খোকন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 11:26 AM

অভিনেত্রী শিমু হত্যাকাণ্ড: যা বললেন ভাই খোকন

অভিনেত্রী শিমু হত্যাকাণ্ড: যা বললেন ভাই খোকন

নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী শাখাওয়াত আলী নোবেলসহ দুইজনকে র‍্যাব গ্রেফতার করেছে । এসময় রক্তমাখা একটি গাড়িও উদ্ধার হয়েছে। এ ঘটনায় বোনজামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন।

সোমবার দিবাগত রাতে চিত্রনায়ক জায়েদ খানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন নায়িকা শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন।

শহিদুল ইসলাম খোকন জানান, কেরানীগঞ্জ থেকে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটা ফোন আসে। সেখানে গিয়ে আমি নিজে আমার বোনের লাশ শনাক্ত করেছি। এরপর মামলা দায়েরের করি। এতে আমার বোন জামাই নোবেলকে প্রথম আসামি করা হয়েছে। সে এবং ফরহাদ নামের একজন এ কাজ করেছে। তার গ্রেফতার হয়েছে। এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ওসি আমাদের হেল্প করেছেন।

সন্দেহের তীর জায়েদ খানের দিকে- এ প্রসঙ্গে জানতে চাইলে খোকন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহকে হাজির-নাজির মানি, এটা পুরাপুরি মিথ্যা। আমার বোনের প্রকৃত হত্যাকারীকে পাওয়া গেছে, সে ইতিমধ্যেই কেরাণীগঞ্জ থানায় গ্রেফতার হয়ে আছে। জায়েদ ভাই এটার সাথে কোনোভাবেই জড়িত না।

এ সময় পাশে দাঁড়ানো চিত্রনায়ক জায়েদ খান বলেন, এরকম নোংরা একটা ব্যাপারে আপনাদের সামনে কথা বলতে হবে তা আমি কখনও ভাবিনি। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে নোংরামী শুরু হয়েছে তার অবসান হওয়া দরকার। শিমু এবং তার ভাই দুজনই শিল্পী সমিতির সদস্য, আমি এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। র‍্যাবকে ধন্যবাদ যে ইতোমধ্যেই তারা আসামিকে ধরে ফেলেছে, স্বীকারোক্তিও নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status