ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকার সিনেমার নায়িকার বস্তাবন্দী লাশ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 January, 2022, 11:16 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 18 January, 2022, 11:23 AM

ঢাকার সিনেমার নায়িকার বস্তাবন্দী লাশ উদ্ধার

ঢাকার সিনেমার নায়িকার বস্তাবন্দী লাশ উদ্ধার

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালে মরদেহ সনাক্ত করেন তার বড় ভাই খোকন। খোকন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাইমা ইসলাম শিমু নির্মাতা কাজী হায়াতের ‘বর্তমান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর এই অভিনেত্রীকে অন্তত ২০টির অধিক চলচ্চিত্রে দেখা গেছে। তিনি সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে দেখা না গেলেও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status