ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সংসার ভাঙতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে, অতঃপর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 January, 2022, 2:29 PM

সংসার ভাঙতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে, অতঃপর

সংসার ভাঙতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে, অতঃপর

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রবিউলের। সেসময় অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ধারণ করে রাখেন তিনি। পরে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত সেসব ছবি ছড়িয়ে দেন রবিউল। এ ঘটনায় গতকাল রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর থেকে ওই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল।

পরে পতেঙ্গা থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার রবিউল আউয়ালের (২২) বাড়ি বাঁশখালীর দক্ষিণ সাধনপুর গ্রামে। এর আগে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, গত ৬ জানুয়ারি ভুক্তভোগীর স্বামীর সঙ্গে বাঁশখালীর গুণাগরী বাজারে সাক্ষাৎ হয় রবিউলের। তখন ভুক্তভোগী সম্পর্কে অশ্লীল কথা বলেন তিনি। ঘটনার পরদিন ৭ জানুয়ারি ভুক্তভোগীর আপত্তিকর কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে দেন রবিউল। বিষয়টি নিয়ে নগরের পতেঙ্গা থানায় একটি জিডি করা হয় এবং একই সঙ্গে র‌্যাব কার্যালয়েও একটি অভিযোগ জমা দেওয়া হয়। এরপর র‍্যাব গতকাল রোববার অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রবিউল জানান, তরুণীর সংসার ভাঙতে আপত্তিকর ছবি ফেসবুকে দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status