ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথমবার ডেটে যাচ্ছেন, কোন রঙের পোশাক পরবেন জানেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 9:08 PM

প্রথমবার ডেটে যাচ্ছেন, কোন রঙের পোশাক পরবেন জানেন?

প্রথমবার ডেটে যাচ্ছেন, কোন রঙের পোশাক পরবেন জানেন?

প্রথমবার আপনার মনের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? চুলের স্টাইল থেকে শুরু করে পায়ের জুতো সবই কিন্তু হতে হবে একদম পারফেক্ট। কিন্তু কী পোশাক পরবেন বা কোন রঙের পোশাক পরলে নিজেকে আরও বেশি আকর্ষনীয় করে তুলতে পারবেন মনের মানুষটির কাছে, এই সব ভেবেছেন? নাহলে কিন্তু বিষয়টা ঠিক জমবে না।

যদি ভেবে থাকেন কালো রঙের পোশাক ওপর জনকে মোহিত করবেন, তবে ভুল করছেন। লাল পরুন। আমরা বলছি না। বলছে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিনক্লোনের একটি সমীক্ষা। তারাই বলছে, প্রথম আলাপের ক্ষেত্রে কালোর রঙের চেয়ে অনেক বেশি কার্যকরী হয় লাল রঙের পোশাক। কারণও বলে দিয়েছেন গবেষকরা। তাদের বিচারে, কালো মানুষকে অনেক বেশি ফ্যাশনেবেল করে তুললেও, লাল মানুষের সেক্স অ্যাপিল বাড়াতে সাহায্য করে। এছাড়া লালকে ভালবাসার রং হিসাবে ব্যাখ্যা করা হয়। ফলে প্রথম আলাপে উলটোদিকের মানুষটির কাছে নিজেকে ‘সেক্সি’ বা ‘হ্যান্ডসাম’ করে তুলতে অবশ্যই লাল রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন তারা। সমীক্ষার প্রধান রবিন ক্রামের জানিয়েছেন, কালো ও লাল দুটি রঙই একই ভাবে আকর্ষনীয়। কালো রঙ ব্যক্তিকে অনেক বেশি ফ্যাশন সেন্স যুক্ত ও ক্লাসি করে তোলে। তবে লাল বাড়িয়ে দেয় ব্যক্তির সেক্স অ্যাপিল।

ব্রিটিশ টিভি সিরিজ ফ্রার্স্ট ডেটের উপর ভিত্তি করেই এই সমীক্ষা করেছেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিনক্লোনের গবেষকরা। সমীক্ষা চালানো হয়েছে শোয়ের ছটি সিজনের ৫৬৭ জন অংশগ্রহণকারীর উপরে। সেখানে তারা লক্ষ্য করেছেন, সিঙ্গল যুবক-যুবতীরা প্রথম ডেটের বেশিরভাগ ক্ষেত্রেই লাল রঙের পোশাক পরেছেন। কিন্তু প্রথম ডেটের আগে হওয়া ইন্টারভিউতে তারা লাল রঙের পোশাক পরেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status