ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পছন্দের খাবার যখন নীরব ঘাতক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 12:05 PM

পছন্দের খাবার যখন নীরব ঘাতক

পছন্দের খাবার যখন নীরব ঘাতক

আমাদের সবারই জীবনে রয়েছে পছন্দের কিছু নির্দিষ্ট খাবার। এই পছন্দের খাবারই যদি প্রতিদিন আপনাকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাহলে! এমনই কিছু খাবার নিয়ে থাকছে আজকের আয়োজন-

 
লবণ, চিনি, চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, ভাজাপোড়া, অতি ঝাল ও মসলাযুক্ত খাবার অনেকেই পছন্দ করেন। কারো আবার বাইরের খাবার না খেলে চলেই না। এসব খাবার খাওয়ার সময় আমরা একবারও ভাবছি না পরবর্তীতে তা আমাদের শরীরে কী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নতুন করে ভাবার জন্য এসব খাবারের ক্ষতিকর দিকগুলো জেনে নিন।

আয়োডিনের অভাব পূরণে লবণ কার্যকর হলেও কাচা লবণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। স্বাস্থ্য গবেষকদের মতে রক্তসঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপরে খারাপ প্রভাব ফেলে শরীরে রক্তচাপ বৃদ্ধি করে দেয় লবণ। অতিরিক্ত লবণ খেলে হার্ট ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে অতিরিক্ত লবণ রক্তচাপ বৃদ্ধি, পেটে ক্যানসার, স্থূলতা,  এমনকি হাঁপানির মতো সমস্যা সৃষ্টি করে।


চিনিতে আছে ইউরিক অ্যাসিড যা বাতের ব্যথার সমস্যা বৃদ্ধি করতে সহায়ক। চিনি খাওয়ার পর আপনার মস্তিষ্কে চিনির প্রতি আসক্তি জন্মে। অতিরিক্ত চিনিতে লিভার ও কিডনির কার্যকরিতা হ্রাস পায়। দাত নষ্ট হওয়াসহ হাই ব্লাড প্রেসার ও দেহে হরমোনের ভারসাম্য নষ্ট করার মূলে রয়েছে এই চিনি।

ফাস্টফুড, ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবারে অধিক মাত্রায় শর্করা এবং চর্বি থাকে যা আপনার শরীরে মেদ, চর্বি তৈরি করে। এতে ওজন বৃদ্ধি পেয়ে আপনার শরীরের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায়।


অতি ঝাল ও মশলাযুক্ত খাবার আমাদের হার্ট ও শরীরের ক্ষতি করে। এটি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্টিক আলসার, পেটে ক্যানসার, ল্যারিঙ্গোফারনিজেল রিফ্লক্স রোগ, পাইলস, মালেনা, হেমেটেসিসিস হতে পারে।
তাই এখনই সচেতন হন। সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাস আর পছন্দের লিস্টে এসব খাবার এড়িয়ে চলুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status