ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
এক তরফা প্রেম থেকে কিছুতেই বেরোতে পারছেন না? কী করলে এই পরিস্থিতি বদলাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 January, 2022, 10:35 AM
সর্বশেষ আপডেট: Sunday, 16 January, 2022, 10:37 AM

এক তরফা প্রেম থেকে কিছুতেই বেরোতে পারছেন না? কী করলে এই পরিস্থিতি বদলাবে

এক তরফা প্রেম থেকে কিছুতেই বেরোতে পারছেন না? কী করলে এই পরিস্থিতি বদলাবে

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গল্প রণবীর কপূরের চরিত্রের এক তরফা প্রেম ঘিরে।

প্রেমের পড়ার চেয়ে সুখের অনুভূতি খুব কমই হয়। কত কবিতা, গান, আঁকা এই একটি অনুভূতিরই নানা স্তর নিয়ে, মাত্রা নিয়ে। কিন্তু সেই প্রেমই যখন পরিণতি পায় না, তখন তার চেয়ে কষ্টের কিছু হয়না। এক তরফা প্রেমের রেশে কত জন অবসাদে পর্যন্ত চলে যান। সেই প্রভাব থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। আবার একই সঙ্গে তা ভীষণ জরুরিও। বলিউড অবশ্য বলবে, ‘এক তরফা প্যায়ার কি তকৎ হি কুছ অউর হোতি হ্যায়’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এক তরফা প্রেমের জোর অনেক খানি। তবে, বাস্তবে এর উদ্‌যাপনে তেমন বিচক্ষণতার পরিচয় নেই। বরং এতে দুঃখই বাড়ে। কাজে মন বসাতে সমস্যা হয়। ধৈর্য কমে। মানসিক শান্তিও বিঘ্নিত হয়। কী ভাবে বেরিয়ে আসা যাবে এই জটিলতা থেকে তা নিয়ে অনেকেই বিব্রত থাকেন। কী করবেন এক তরফা প্রেমে ভুগলে?

১) দূরত্ব এই ক্ষেত্রে সব চেয়ে উপযোগী ও কার্যকরী পন্থা। যে মানুষটির প্রতি দুর্বলতা সে চোখের সামনে যত ঘন ঘন আসবে, ততই মনে পড়ে যাবে পুরনো স্মৃতি। ফলে, তাকে না পাওয়ার কষ্ট। তাই একটি নিরাপদ দূরত্ব সব সময়ই সাহায্য করে।

২) সময়ের উপর ছেড়ে দিন। সময় অনেক কিছুরই স্বতঃস্ফূর্ত সমাধান। এক তরফা প্রেম থেকে যে ক্ষত সৃষ্টি হয় তাতে সব চেয়ে ভাল প্রলেপ দিতে পারে সময়। প্রাথমিক ভাবে বিশ্বাস করতে অসুবিধা হলেও, জানবেন জীবনে কোনও কিছুই স্থায়ী নয়। নিজেকে পর্যাপ্ত সময় দিলে দেখবেন এক দিন ঠিক অতিক্রান্ত করেছেন এই কঠিন সময়, আবার সহজ হতে পারছেন সেই মানুষটির সঙ্গে, কোনও রকম জটিলতা ছাড়াই। কারণ তত দিনে যে ফিকে হয়ে এসেছে অনুভূতির তীব্রতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status