ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 8:25 PM

ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স

ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স

এত স্বল্প পোশাকে বিমানে উঠতে দেওয়া যাবে না। পরে আসতে হবে ব্লাউজ বা ওই ধরনের কোনও পোশাক। না, কোনও তালিবান অধ্যুষিত আফগানিস্তান নয়, খোদ আমেরিকাতেই (US) এমন যুক্তি দেখিয়ে বিমানে উঠতে দেওয়া হল না ২০১২ সালের মিস ইউনিভার্স (Miss Universe) অলিভিয়া কুলপোকে।

মার্কিন সেলেব্রিটি অলিভিয়া তাঁর বোন ও বয়ফ্রেন্ডের সঙ্গে মেক্সিকো যাচ্ছিলেন। সেই সময়ই আমেরিকান এয়ারলাইন্সের তরফে তাঁকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। জানানো হয়, এভাবে অন্তর্বাস পরে বিমানে ওঠা যাবে না। পরে আসতে হবে ব্লাউজ জাতীয় কোনও পোশাক। জনপ্রিয় ওই মডেলের পরনে ছিল কালো ক্রপ টপ, সাইক্লিং শর্ট ও তার সঙ্গে মানানসই লং সোয়েটার। তাঁকে আটকে দেন এক গেট এজেন্ট। তাঁর বোন অরোরা কুলপো নিজের ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন। তাঁর প্রশ্ন, ‘‘অলিভিয়া আর আমি কাবো সান লুকাস রিসর্টে যাচ্ছিলাম। ওর পোশাকটা একবার দেখুন। ওকে সুন্দর দেখাচ্ছে না? ঠিকঠাক দেখাচ্ছে না?’’

পরে অবশ্য দেখা যায়, বয়ফ্রেন্ডের হুডি দিয়ে শরীর ঢেকে রেখেছেন তিনি। এরপর আর তাঁকে আটকাননি বন্দর কর্মীরা। পরে অলিভিয়া অভিযোগ করেন, তাঁর চেয়েও স্বল্পবসনারা ওই বিমানে উঠেছিলেন। কিন্তু তাঁদের বাধা দেওয়া হয়নি। কেবল তাঁর ক্ষেত্রেই এতটা নিয়মের বিধি আরোপ করা হল।

অলিভিয়ার ভিডিওটা শেয়ার হওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে। অনেকেই অলিভিয়ার দিকে তোপ দেগে বলেন, যে পোশাক সমুদ্র সৈকতে মানায় তা পরে কি বিমানবন্দরে আসা যায়। এই ধরনের পোশাক মোটেই মানানসই নয়। পাশাপাশি অলিভিয়াকে সমর্থনও করেছেন অনেকে। এক নেটিজেনকে প্রশ্ন করতে দেখা যায়, আর কবে এভাবে নারীর শরীর নিয়ে ফতোয়া জারি করা বন্ধ হবে? আরেক নেটিজেন লেখেন, অলিভিয়াকে ওই পোশাকেও সুন্দর মানিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status