ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুনতে অসুবিধে হচ্ছিল যুবকের, কান থেকে আস্ত তেলাপোকা বের করলেন চিকিৎসক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 January, 2022, 6:00 PM

শুনতে অসুবিধে হচ্ছিল যুবকের, কান থেকে আস্ত তেলাপোকা বের করলেন চিকিৎসক!

শুনতে অসুবিধে হচ্ছিল যুবকের, কান থেকে আস্ত তেলাপোকা বের করলেন চিকিৎসক!

কানের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। শেষে কোনও সুরাহা না হলে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক যুবক। তার পর যা কাণ্ড ঘটল, তা হয়তো চিকিৎসক রোগী এবং বাকিরা সকলেই চিরকাল মনে রাখবেন। শুষে ও টেনে বের করার যন্ত্র এবং টুইজার দিয়ে কান থেকে বের হল তেলাপোকা। যদিও ততক্ষণে সেটির প্রাণ গিয়েছে।

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বাসিন্দা জেন ওয়েডিং নামের সেই যুবক প্রথমে ভেবেছিলেন তার কানে স্নান করতে গিয়ে পানি ঢুকেছে। কিন্তু অস্বস্তি না যাওয়ায় কয়েকদিন পরই ইএনটি’র কাছে গিয়েছিলেন তিনি।

সেখানে গিয়েই চিকিৎসক উদ্ধার করেন, কানের ভিতর বাড়িতেই কোনও ভাবে তেলাপোকা ঢুকেছে ওই ব্যক্তির। সেই কথা জানার পর ওই ব্যক্তির প্রায় জ্ঞান চলে যাওয়ার অবস্থা।

তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গত ৭ জানুয়ারি স্থানীয় একটি পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি। বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। কয়েক ঘণ্টা বাদে ওঠার পর তিনি বুঝতে পারেন, কানে কিছুই শুনতে পাচ্ছেন না। বাবা-মাকে জানালে, তারা কান টেনে দেখেন ভিতরে কিছু একটা নড়ছে।

পরদিন সকালেই ওয়েডিং ডাক্তারের কাছে যান। এবং সেখানে তাকে ইঞ্জেকশন ও অ্যান্টিবায়োটিকস দেওয়া হয়। কানের ভিতর গরম হাওয়া দিতে বলা হয়। এর পরেও সমস্যা থাকলে আরেকবার দেখানোর নির্দেশ দেওয়া হয়। ফিরে যাওয়ার পরেও কোনও সমস্যার সমাধান হয় না, বরং অস্বস্তি বাড়তেই থাকে। ঘুমোতে, শুতে এবং শুনতে সমস্যা চলতেই থাকে। এর পর ফের ১০ জানুয়ারি ডাক্তারের কাছে যান ওয়েডিং। কানের ভিতর ফুটো করে দেখতে হয় ডাক্তারকে।

কানের ভিতর উঁকি দিতেই ডাক্তার বলে ওঠেন, 'তোমার কানের ভিতরে কোনও পোকা রয়েছে।' এর পর শুষে নেয়ার যন্ত্র ও টুইজার দিয়ে মরা তেলাপোকাকে টেনে বের করেন কান থেকে।

ডাক্তার জানান, এর আগে কোনওদিন এমন কাণ্ড দেখেননি তিনি। ওয়েডিং সেই মরা তেলাপোকাটি ডাক্তারকেই স্মৃতিচিহ্ন হিসেবে দিয়ে এসেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status