ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বয়স বাড়লেও সঙ্গম হবে দীর্ঘস্থায়ী
নিয়মিত এই ৭ খাবার খেলেই দ্বিগুন বাড়বে যৌনক্ষমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 January, 2022, 10:31 PM

নিয়মিত এই ৭ খাবার খেলেই দ্বিগুন বাড়বে যৌনক্ষমতা

নিয়মিত এই ৭ খাবার খেলেই দ্বিগুন বাড়বে যৌনক্ষমতা

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে । তবে যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে। সক্ষমের সময়টাতে সকলেরই ভিন্ন ভিন্ন মতামত থাকে। অনেকেই পরিপূর্ণভাবে তা উপভোগ করতে চান। বয়স বাড়লে যৌন ক্ষমতা কমতে থাকে।

কিন্তু এমন কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে বয়স বাড়লেও যৌনক্ষমতা কমবে না বরং বাড়বে। যৌনচাহিদা বাড়াতে এবং দাম্পত্যকে উষ্ণ করে তুলতে প্রতিদিন পাতে রাখুন এই খাবারগুলি।
 
বেদানা: শীতকালই নয়, সারাবছরই বাজারে পাওয়া যায় বেদানা। নারী কিংবা পুরুষ শরীরের চাহিদা বাড়াতে প্রতিদিন পাতে রাখুন বেদানা। ডালিম টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে।

কাজুবাদাম : কাজুবাদাম অনেকেই সকালবেলা খেয়ে থাকেন। পুষ্টিগুণে ভরপুর কাজুবাদামে রয়েছে শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ফরফরাস ও ভিটামিন। প্রতিদিনের খাবারে কাজুবাদাম খেলে যৌনশক্তি বাড়ে পাশাপাশি প্রজনন ক্ষমতাও বাড়িয়ে তোলে।

ভিটামিন সি : অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ ভিটামিন সি জাতীয় খাবার খেলে যৌনক্ষমতা যেমন বাড়ে এর পাশাপাশি অনেক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকাও রাখে।

ন্যাশপাতি : যৌনক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে ন্যাশপাতি। নিয়মিত ন্যাশপাতি খেলে মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি হয়। যা শরীরে যৌনক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। নিয়মিত ন্যাশপতি খেলে হার্ট ভাল থাকে এছাড়াও ন্যাশপতি শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করতে সক্ষম।

স্ট্রবেরি : স্ট্রবেরির মধ্যে ফলিক অ্যাসিড ও ভিটামিন বি-এর রয়েছে, যা নারীদের বন্ধ্যাত্ব কমাতে সক্ষম পাশপাশি পুরুষের যৌনক্ষমতাও বাড়িয়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করে।

সামুদ্রিক মাছ : সামুদ্রিক মাছের মধ্যে জিঙ্ক থাকে যা শরীরে উদ্দীপনা বাড়িয়ে তোলে। এছাড়াও ওমেগা-থ্রি যা হার্ট ভাল রাখতে সহায়তা করে। নিয়মিত সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল ভাল হয় তেমনই হরমোনও বৃদ্ধি পায়। এর ফলে যৌনক্ষমতা বৃদ্ধি হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status