ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নূর পার্টেক্স পয়েন্ট এর মালিককে পরিবারসহ হত্যার হুমকী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 January, 2021, 7:58 PM


নূর পার্টেক্স পয়েন্ট এর মালিককে পরিবারসহ হত্যার হুমকী

নূর পার্টেক্স পয়েন্ট এর মালিককে পরিবারসহ হত্যার হুমকী

মিরপুর ১০ নম্বর সেনপাড়ার নূর পার্টেক্স পয়েন্ট এর মালিক মােঃ নুর নবী চৌধুরীকে বেশ কয়েকদিন ধরে  প্রযুক্তির মাধ্যেমে দূবৃত্তরা হত্যার হুমকী দিয়ে আসিতেছে এঘটনায় মিরপুর মডেল থানায় ওই ব্যবসায়ী একটি সাধারণ ডায়েরি করেছেন ।

 ব্যবসায়ী ও তার পরিবার কোথায় বের হতে পারছে না,বর্তমান পুরা পরিবার গৃহবন্ধি হয়ে আছে ব্যবসায়ী নুর নবী চৌধুরী গনমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন, ১০নম্বর মসেনপাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠান  প্রযুক্তির মাধ্যেমে। তিনি আরও জানান আজ থেকে ৫ বছর আগে আমার ব্যবসা নূর পার্টেক্স পয়েন্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক সন্ত্রাসী চাঁদা চেয়ে ছিলাে সেই মামলায় ওই সন্ত্রাসীর সাড়ে ৪ বছর কারাদন্ড হয়।

সেই সময় থেকেই অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা অনেকবার আমাকে জীবন নাশের হুমকী প্রদান করে ছিলাে। এবারও হুমকীর পেছেনে তারাও হতে পারে। কারণ জেল খেটে ওই সন্ত্রাসী বের হয়ে এসেছে। তিনি আরও জানান তারা প্রতিশােধ নেয়ার জন্য আমাকে হামলা করতে পারে।

বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। যারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে তাদের মধ্যে একাধিক প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।

 এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি জানান, থানায় প্রতিনিয়ত অনেক জিডি হয়। সবার বিষয় মনে রাখা সম্ভব নয়। নূর নবী চৌধুরী যদি কোনাে জিডি করে থাকেন তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status