ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সিলিং ফ্যানে লাশ হয়ে ঝুলছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 January, 2022, 11:56 AM

সিলিং ফ্যানে লাশ হয়ে ঝুলছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

সিলিং ফ্যানে লাশ হয়ে ঝুলছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ফাঁস লাগিয়ে জাকিয়া চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে নেভি গেট কলোনি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জাকিয়া চৌধুরী ওই এলাকার এটিএম জোবায়ের চৌধুরীর মেয়ে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার নন্দনকানন এলাকায় ফাঁস লাগিয়ে তাফরিদ রশিদ নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেন। তাফরিদ নগরীর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন। তার বাবার নাম তানভির রশিদ।

পুলিশ জানায়, নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন তাফরিদ। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

এর আগেও শুক্রবার বিকেলে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মাইজ্জে মিয়ার ঘাটা এলাকার একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে এক অচেনা নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ঘরটির পাশের পুকুরে গোসল করতে গেলে দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান একই এলাকার ফারুক নামে এক ব্যক্তি। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবু হানিফ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মাথার খুলিতে পোকা বাসা বাধে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status