ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাউল সেজে ২০ বছর পালিয়ে ছিলেন ‌ভয়ংকর সিরিয়াল কিলার সেলিম ফকির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 January, 2022, 10:38 AM
সর্বশেষ আপডেট: Thursday, 13 January, 2022, 11:46 AM

বাউল সেজে ২০ বছর পালিয়ে ছিলেন ‌ভয়ংকর সিরিয়াল কিলার সেলিম ফকির

বাউল সেজে ২০ বছর পালিয়ে ছিলেন ‌ভয়ংকর সিরিয়াল কিলার সেলিম ফকির

দীর্ঘ ২০ বছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের বাউল মডেল সেলিম ফকির। র‌্যাব বলছে, তিনি একজন সিরিয়াল কিলার। একাধিক হত্যা মামলার আসামি। পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে তিনি বড় চুল ও দাঁড়ি রাখেন। পলাতক থেকে তিনি বাউল গান ও গানের মডেলিং করতেন।

বুধবার রাতে তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর সংবাদমাধ্যমকে  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “আলোচিত ‘ভাঙা তরি ছেঁড়া পাল’ গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ংকর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। এসব মামলায় তার সাজাও আছে। কিন্তু তিনি নিজেকে আড়াল করতে সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন।এ ছাড়া নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন তিনি।’
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status