ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নায়িকা মিমের নতুন সংসারে দুঃসংবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 January, 2022, 10:47 AM

নায়িকা মিমের নতুন সংসারে দুঃসংবাদ

নায়িকা মিমের নতুন সংসারে দুঃসংবাদ

বিদ্যা সিনহা মিম সংসার শুরু করেছে এখনো দশদিন হয়নি। এর মাঝেই নায়িকার নতুন সংসারে দুঃসংবাদ। করোনায় আক্তান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার, বাবা বীরেন্দ্রনাথ সাহা।

যার ফলে নবদম্পতির মালদ্বীপের হানিমুন যাত্রা স্থগিত করা হয়েছে। এছাড়া বেশ কিছু আয়োজনও স্থগিত করেছেন মিম।

এনটিভি অনলাইনকে মিম বলেন, ‘সানি ও বাবার হালকা জ্বর-কাশি আছে; তবে বাবার গলা ব্যথা। দুজন বিশ্রামে আছেন। দুই পরিবারের বাকীদের করোনা পরীক্ষার ফলাফল এখনো নেগেটিভ। হানিমুনসহ অন্য পরিকল্পনা পরিবারের সবাই সুস্থ হলে নতুন করে করব।’

বিদ্যা সিনহা মিম গেল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

এর আগে গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।  

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status