“পটল কুমার গানওয়ালা” একটা সময়ের জনপ্রিয় ধারাবাহিক। সেখানে ছোট্ট হিয়ার অভিনয় সকলের মনে সাড়া ফেলেছিল। তবে এরপর লম্বা বিরতি পর্দার পটল ফিরে এসেছে বড়োপর্দার নির্ভয়া হিসেবে। হিয়া দে এখন সদ্যই পা রেখেছে টিনেজে। পর্দার সেই ছোট্ট পটল কুমারকে এখন চেনা দায়।
সেই লাজুক পটল কুমার এখন চটপটে আর ফ্যাশনিস্তা। ধারাবাহিক, সিনেমা, পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো, নাচ, রিল ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার ফ্যানবেস তৈরী হয়ে গেছে। তবে সম্প্রতি এবার নিজের ইনস্টাগ্রাম থেকে এটি রিল ভিডিও পোস্ট করে সমালোচিত হলেন অভিনেত্রী।
এই রিল ভিডিওতে একটি রিমিক্স গানে নাচতে দেখা যাচ্ছে তাকে। পরনে রয়েছে হালকা সবুজ রঙের ওয়েস্টার্ন ড্রেস। ওক্কে জানু মিউজিকের বিটের সাথে তার এনার্জেটিক পারফরম্যান্স মুহুর্তের মধ্যে নজর কেড়েছে সকলের। অনেকেই তার নাচের প্রশংসা করেছেন তবে এসেছে সমালোচনাও।
ভালো কমেন্ট এর পাশাপাশি কিছু মানুষ তাকে অপমানও করেছেন। কেউ বলেছেন পটলের ভর্তা কেউ আবার বাজেভাবে ইঙ্গিত করেছেন।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া বিশেষত টেলিগ্রামের মাধ্যমে অপরিচিত পুরুষ বা নারীর সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছেন অভিযুক্তরা। তার পর তাঁদেরও প্ররোচিত করছেন। মূলত যৌনজীবনের একঘেয়েমি কাটাতেই সমাজের উচ্চস্তরের দম্পতিরা এই পথে হাঁটছে বলে পুলিশের দাবি। দ্রুত এই প্রবণতা যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে দাবি তাদের।
এ প্রসঙ্গে চেঙ্গাচেরির ডেপুটি পুলিশ সুপার আর শ্রীকুমার জানান, অভিযুক্তদের মধ্যে অধিকাংশই আলাপুঝা, কোট্টায়াম, এরনাকুলাম এলাকার বাসিন্দা। অভিযোগকারী মহিলার স্বামী-সহ মোট সাত’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।