|
নিজ বাসায় বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আমতলীর পৌর মেয়র মতিয়ার
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিজ বাসায় বসে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আমতলীর পৌর মেয়র মতিয়ার স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ ডিসেম্বর) বাসায় বসে মেয়র মতিয়ার রহমান-এর পরীক্ষা দেওয়ার খবর জানাজানি হলে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খানের নেতৃত্বে একটি দল আমতলী সরকারি ডিগ্রি কলেজে কর্তব্যরত শিক্ষকদের কাছে জানতে চান মতিয়ার রহমান, পিতা মোহন খলিফা নামে পরীক্ষার্থী আছেন কি না। পরীক্ষার হলের কর্তব্যরত শিক্ষকরা প্রথমে মতিয়ার রহমান নামে কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি বলে জানান তাদের। পরে আমতলী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসেন আহমদ-এর কাছে গেলে তিনিও প্রথমে তথ্য দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় সাংবাদিক ও ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে প্রমাণপত্র হিসেবে পরীক্ষার্থীদের সিট, হাজিরা খাতা দেখতে চাইলে দেখাতে বাধ্য হন তাঁরা। সেখানে দেখা যায়, মতিয়ার রহমান পিতা মোহন খলিফা, মাতা আমেনা বেগম, রেজিস্ট্রেশন নাম্বার ১৯-০-১১-৫০৫-০৩৯। প্রত্যক্ষদর্শী আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোয়াজ্জেম খান বলেন, খবর পাই মেয়র মতিউর রহমান তাঁর বাসায় বসে আমতলী সরকারি ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। কলেজে পরীক্ষা কেন্দ্রের হলরুমে গিয়ে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে তার বিষয় জানতে চাইলে তারা বলেন, এ নামে কেউ রেজিস্ট্রেশন করেন নাই, পরীক্ষা দেবেন কিভাবে। পরে স্থানীয় সাংবাদিকদের সংগে নিয়ে অধ্যক্ষ হোসেন আহমদ সাহেবের কাছে জানতে চাই, প্রথমে তিনি তথ্য দিতে চাননি। পরে কাগজপত্র দেখে তিনি মেয়র মতিয়ার রহমানের পরীক্ষার হাজিরা খাতায় আমাদের সামনে অনুপস্থিত লিখে দেন। এই জালিয়াতির বিচার দাবি করেন মো. মোয়াজ্জেম খান। এ বিষয়ে অভিযুক্ত মেয়র মতিয়ার রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
আমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হোসেন আহমদ বলেন, প্রথমে যখন তারা আমার কাছে জানতে চেয়েছেন তখন আমার জানা ছিলো না যে মেয়র মহোদয় আমার এখান থেকে রেজিস্ট্রেশন করছেন। পরে কাগজপত্র যাচাই করে তাদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে তিনি বাসায় খাতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এরকম কোন প্রমাণ পাইনি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বরগুনার উপ-আঞ্চলিক পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিষয়টা আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
