ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত কমলেও বেড়েছে হার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 10:00 PM

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত কমলেও বেড়েছে হার

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত কমলেও বেড়েছে হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৬ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৭৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.০১ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট এক কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.৯২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৭৪ শতাংশ; মৃত্যুহার ১.৭৭ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন করোনায় মৃত্যু হয় একজনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status