ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মারিয়াকে পেতে মরিয়া রানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 10:27 PM

মারিয়াকে পেতে মরিয়া রানা

ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়াড় আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানা নামে একজনের সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। কারণ জুয়ার আসরে নিজের পকেটের টাকা শেষ হয়ে যাওয়ায় দান ধরার আগে কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে।

জুয়াতে ডেভিড যাওয়ার পর রানার সাথে মারিয়াকে বিয়ে দিতে অসম্মতি জানায়। ফলস্বরূপ রানা প্রচন্ড ক্ষেপে গিয়ে চড়াও হয় ডেভিডের উপর। সে তাকে ছুরিকাঘাত করে। ভাইয়ের আহত হওয়ার খবরে দিশেহারা হয়ে যান মারিয়া।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'ক্ষমা'।  খ্রিস্টানধর্মীয়দের সবচেয়ে বড় উৎসবের দিন 'ক্রিসমাস ডে'। এই দিনটি উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।  মহিউদ্দীন আহমেদের রচনায় নাটকট নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।

বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম প্রমুখ।

নাটকটি আগামীকাল রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status