ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ক্রিকেট অপারেশন্সে জালাল ইউনুস, নতুন পদে আকরাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 10:24 PM

ক্রিকেট অপারেশন্সে জালাল ইউনুস, নতুন পদে আকরাম

ক্রিকেট অপারেশন্সে জালাল ইউনুস, নতুন পদে আকরাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আট বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান।

নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পাওয়া জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, 'মাননীয় বোর্ড সভাপতি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। সাবেক ক্রিকেটার হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আশা করি, আপনাদের সহযোগিতায় বর্তমান ক্লান্তিকাল পেরিয়ে যেতে পারবো। কিছু সমস্যা তো আছেই, আমার চেষ্টা থাকবে সেগুলো কাটিয়ে ওঠার। আমি চাই জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ যেন স্বাস্থ্যকর থাকে। সেই লক্ষ্যে যাবতীয় সবকিছুই করবো আমি।'

পারিবারিক আর শারীরিক কারণে অপারেশন্স বিভাগের দায়িত্ব নিতে রাজি না হওয়া আকরাম খান পেয়েছেন নতুন দায়িত্ব। নতুন স্থায়ী কমিটিতে ফ্যাসিলিটিজের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে।

শুক্রবার বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় এই পদ বণ্টন করা হয়। আকরাম খানের জায়গায় আসা জালাল ইউনুস আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। অন্যদিকে, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন তানভীর আহমেদ টিটু।

গ্রাউন্ডস কমিটিতে যথারীতি মাহবুব আনাম চেয়ারম্যান হিসেবে থাকছেন। ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটো। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি। এছাড়া মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে শেখ সোহেলকে রাখা হয়েছে, যিনি একইসাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

গত ৬ অক্টোবর নির্বাচন হলেও এতোদিন বিভিন্ন কারণে পদ বন্টন করেনি বিসিবি। নির্বাচিত পরিচালকরা পূর্বের জায়গাতেই দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status