ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নিজ ঘরেই তরুণীকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 December, 2021, 6:10 PM

নিজ ঘরেই তরুণীকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা

নিজ ঘরেই তরুণীকে ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার নামে এক তরুণীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহপরাণ রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব ১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান, গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া নামে ঐ নারীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে র‍্যাবের কাছে স্বীকার করেছে।

স্বীকারোক্তিতে রুবেল জানায়, ১৪ ডিসেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়ার মো. শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে নিজ বাসায় ধর্ষণের চেষ্টা করে রুবেল। ঐ সময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে রক্ষার জন্য বাসা থেকে দৌড়ে বের হয়ে বাঁচার চেষ্টা করে। একপর্যায়ে পেছন দিকে থেকে তাকে জাপটে ধরে ওই ছুরি দিয়েই তানিয়ার পেটে একের পর এক আঘাত করে রুবেল। পরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সে।

নিহত তানিয়া বরগুনার আমতলীর সেলিম খানের মেয়ে। তিনি তার দুই বোনকে নিয়ে সিদ্ধিরগঞ্জে থাকতেন।গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে। তার একাধিক স্ত্রী আছে, সে পরকীয়ায় আসক্ত। সে এর আগেও তানিয়াকে বিয়ের প্রস্তাব দিলে তানিয়ার বাবা তা প্রত্যাখ্যান করেন। এরপর মাঝেমধ্যেই তানিয়াকে উত্ত্যক্ত করত শাহপরান রুবেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status