ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 December, 2021, 5:31 PM

৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু

আগামী ৫ জানুয়ারি থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ভর্তিপ্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। ফলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই ভর্তির সব প্রক্রিয়া শেষ হবে।

৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ২২ বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

এছাড়া ২০১৯-২০২১ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরাও একাদশে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

অন্যদিকে যথারীতি চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status