ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন হরভজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 5:26 PM

২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন হরভজন

২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন হরভজন

আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অফস্পিনার হরভজন সিং। শুক্রবার এক টুইট বার্তায় ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ‘ভাজ্জি’ খ্যাত হরভজন। তিনি বলেন, ‘জীবনে এমন মুহূর্ত আসে যখন সবাইকে কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই ঘোষণটা দেয়ার কথা ভাবছিলাম। কিন্তু আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করার জন্য আমাকে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হয়েছে। আর আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম।’

১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হরভজনের। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৬ সালে, ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে। ২০১৫তে গলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন সর্বশেষ টেস্ট।

একই বছর মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন হরভজন।
টেস্টে ১০৩ ম্যাচে ৪১৭ উইকেট নিয়েছেন এই স্পিনার। ২৩৬ ওয়ানডেতে তার শিকার ২৬৯ উইকেট। আর ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেন ২৫ উইকেট। আইপিএলেও সফল বোলার হরভজন। ১৬৩ ম্যাচে নিয়েছেন ১৫০ উইকেট। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। কলকাতার সঙ্গে চুক্তি থাকার কারণেই মূলত অবসর ঘোষণা দিতে বিলম্ব হয়েছে তার। ৪১ বছর বয়সী হরভজন বলেন, ‘বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে ছিলাম আমি। কলকাতাকে কথা দেয়ার কারণে ২০২১ মৌসুমটা তাদের সঙ্গে কাটাতে চেয়েছি। কিন্তু মৌসুম চলাকালীনই মনে মনে অবসরের সিদ্ধান্ত পাকা করে ফেলি।’
টেস্টে হরভজনের সবচেয়ে স্মরণীয় সিরিজ ২০০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেবার তার স্পিনে নাকাল হয় অজিদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। হরভজন সবচেয়ে ভুগিয়েছিলেন রিকি পন্টিংকে। ওই সিরিজের কলকাতা টেস্টে হ্যাটট্রিকের দেখাও পান হরভজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status