ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পর্যটকদের গল্পে আন্তর্জাতিক বন্ধুদের চোখে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 4:25 PM

পর্যটকদের গল্পে আন্তর্জাতিক বন্ধুদের চোখে বাংলাদেশ

পর্যটকদের গল্পে আন্তর্জাতিক বন্ধুদের চোখে বাংলাদেশ

১৮ টি গল্প, ১১৬ টি ছবি- সবই বাংলাদেশকে নিয়ে। লিখেছেন, ছবি তুলেছেন বাংলাদেশ ভ্রমণে মুগ্ধ ভিনদেশী পর্যটকরা। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতার সেই সংকলন নিয়েই প্রকাশিত হয়েছে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী এ কে এম শহীদুল ইসলাম জনির ‘বাংলাদেশ ৫০ থ্রো দ্যা লেন্স অব আওয়ার গ্লোবাল ফ্রেন্ডস (বাংলাদেশ ৫০: আন্তর্জাতিক বন্ধুদের চোখে বাংলাদেশ)।

শহীদুল ইসলামের এই প্রয়াস বাংলাদেশকে ভালোবাসেই, পর্যটকদের চোখে বাংলাদেশকে আরও ব্রান্ডিং করতেই। এক সময় ট্যুর গাইড হিসাবে বিদেশি ওই পর্যটকদের সঙ্গে সে সারা বাংলাদেশে ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি এবং দেশের মানুষ সম্পর্কে আরও বেশি করে জানতে পারে, যা তার দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। বাংলাদেশের মানুষ যে খুবই সহজ, সরল ও দয়ালু এবং অতিথিপরায়ণ দেশে ভ্রমণের মাধ্যমেই সে তা গভীরভাবে জানতে পারে। দেশের মানুষ ও বিদশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রয়াসেই তার এই বই।

বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিদেশে বসে কিছু করতেই ডিসেম্বরে বইটি প্রকাশ্যে আনা হয়েছে। রবিবারবার (১২ ডিসেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)  জাবেদ আহমেদ। প্যারিসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারীসহ বইটির সঙ্গে সংশ্লিষ্টরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বইটিতে বাংলাদেশ সম্পর্কে অনুভূতি প্রকাশ করা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শহীদুল ইসলাম জনি বলেন, যারা ২০১০ থেকে ২০১৪ সালে বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশ থেকে আথিতেয়তা গ্রহণ করেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে তারা তাদের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা বিনিয়ম করেছে এই বইয়ের মাধ্যমে। এখানে ১৩ টি দেশের ১৮ জন লেখক রয়েছেন, যারা বাংলাদেশকে নিয়ে লিখেছে। বইটিতে বাংলাদেশের মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। দেশের গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন কাহিনী এই বইয়ের গল্প এবং ছবিতে সুন্দরভাবে উঠে এসেছে। এতে ১৮ টি ছোট গল্প রয়েছে, যেসব গল্পে বাংলাদেশের সংস্কৃতি-সাহিত্য, ভালো লাগার বিভিন্ন বিষয় উঠে এসেছে।

বইটি অ্যামাজন কিনডল ডিরেক্ট পাবলিশিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে জানিয়ে জনি বলেন, রবিবার থেকেই বইটি সারাপৃথিবীতে পাওয়া যাবে। সারা পৃথিবীর মানুষ অনলাইন থেকে এই বইটি কিনতে পারবে। বইটির বিক্রি করে যে মুনাফা হবে তার ৫০ শতাংশ ব্যয় হবে বিশ্বের বুকে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে।

এতে লিখেছেন বাংলাদেশের হাসান মনসুর। বইটিতে লিখেছেন অস্ট্রেলিয়ার  জোনস মাতুস, যুক্তরাজ্যের ম্যাতিউ পেগলার, ফ্রান্সের সানড্রো লাকারবোনা, ফ্রান্সের সোফি নিকলট, জার্মানীর ড. আনড্রেয়াস মেইসনার, জার্মানীর ক্রিসছিয়ান কেমপারডিক, আয়ারল্যান্ডের  টম ওয়েনস, আয়ারল্যান্ডের ডেভিড লেগান, ইতালির লাওরা রুইসি, নেদারল্যান্ডসের
গারবেন ডি জং, নেদারল্যান্ডসের আনড্রেয়ানা ডি জং, নিউজিল্যান্ডের ক্লেয়র ম্যাক ক্লিনটক,  নিউজিল্যান্ডের ইয়ান  ওয়ার্ড, সিঙ্গাপুরের চান কাহ টিম, সুইডেনের কাতারিনা ডাগেনফলট, সুইডেবের  ক্রিসচিনা লিজা, সুইজারল্যান্ডের স্টেফান মারতি ও সুসান  মারতি এবং যুক্তরাষ্ট্রের ড. হেইডি মা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status