ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 10:25 AM

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রতিমন্ত্রী।

পৃথক শোকবার্তায় অনুরূপ শোক প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জ‌নের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ অন্তত ৭০ জনকে ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status