ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে মিলল মাটির ডেলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 December, 2021, 10:22 AM

অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে মিলল মাটির ডেলা

অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে মিলল মাটির ডেলা

অনলাইনে মোবাইল কিনলে ৫০ শতাংশ ছাড়! এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? হাজার তিনেক টাকায় মোবাইলের অর্ডার দিয়েছিলেন। কিন্তু পার্সেল করে বাড়িতে পাঠানো হল মাটির ডেলা! এমন প্রতারণার ঘটনা ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে।

জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। স্থানীয় একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন তিনি।

দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তার দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন।

শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ রুপিতে মোবাইল বুক করেন বিজয়।  

এদিন সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়। পার্সেলটি খোলার পরে চক্ষু চড়কগাছ! কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ডেলা!

ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা ফিরিয়ে দেওয়ার নিয়ম নেই। তবে, লিখিত অভিযোগ জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। জিনিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status