|
মেয়ের পরিচয়ে মায়ের অভিনব প্রেম-প্রতারণা, অতঃপর..!
নতুন সময় ডেস্ক
|
|
মেয়ের পরিচয়ে মায়ের অভিনব প্রেম-প্রতারণা, অতঃপর জানা গেছে, মেয়ের কলেজের পরিচয়পত্র চুরি করে ওই নারী কলেজছাত্রদের সাথে সম্পর্কে জড়াতেন অভিনব প্রেম-প্রতারণার মাধ্যমে। সম্প্রতি আমেরিকার মিসৌরি অঞ্চলে বসবাসকারী ৪৮ বছরের লরা অগলেসবি নিজের ২২ বছরের মেয়ে লরেন হেজের পরিচয়পত্র চুরি করে এ কাণ্ড ঘটিয়েছেন। যখন তিনি ৪৩ বছরের ছিলেন। সেই সময় লরা অগলেসবি আরকানসাসে বসবাস করতেন। মিসৌরির ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়েছে যে, লরা অগলেসবি তার মেয়ে লরেন হেজের পরিচয়পত্র পেয়েছিলেন মেলের মাধ্যমে। লরেন হেজের পরিচয়পত্র ব্যবহার করে তার মা লরা অগলেসবি মিসৌরি থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। এরপরে লরা মিসৌরির একটি ছোট শহর মাউন্টেন ভিউতে শিফট করে যান এবং সেখানে তিনি তার মেয়ে লরেন হেজের নাম এবং বয়স চুরি করে নেন। সুতরাং লরেন হেজের পরিচয়পত্রের মাধ্যমে লরা অগলেসবি হয়ে যান লরেন হেজ। সেখানে তিনি সবাইকে জানান যে, তিনি ওয়েস্ট ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, যিনি সেখানকার লাইব্রেরিতে কাজ করেন। পুলিশ জানিয়েছে যে, সেই সময় লরা অনেক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই যুবকরাও মনে করতেন যে, লরা অগলেসবি একজন ২২ বছর বয়সি তরুণী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
