ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 6:31 PM

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

বলিউডে চলছে বিয়ের মৌসুম। কয়েকদিন আগেই বিয়ে করেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সেই বিয়ের রেশ কাটতে না তাটতেই বিয়ের পিঁড়িতে বসেছেন অঙ্কিতা লোখান্ডে। এছাড়াও পাইপ লাইনে রয়েছে আলিয়া ভাট, রণবীর কাপুর, কারিশমা তন্নাসহ অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলো আরো দুটি নাম। তারা হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

বলিপাড়ায় অনেকদিন থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের গুঞ্জন উড়ছে। ‘শেরশাহ’ সিনেমায় এই জুটির রসায়ন তাদের নিয়ে আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই দু’জন। তবে প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে যান তারা।

শোনা যাচ্ছে, নতুন বছরে শুরুতে সিদ্ধার্থ-কিয়ারাও মালাবদল করবেন। ইতোমধ্যে দু’জন তাদের পরিবারের সঙ্গেও দেখা করেছেন। তবে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম নিয়ে তাদের ঘনিষ্ঠ একজন বলেন, তাদের সম্পর্ক এখনো বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়নি। আমরা সকলেই ক্যাটরিনা ও ভিকির বিষয়টি দেখেছি। তারা কীভাবে সবাইকে চমকে দিয়েছেন। সিদ্ধার্থ ও কিয়ারাও হয়তো তেমনটাই কিছু ভাবছেন।

এর আগে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন, আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো। কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না, পরেও না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status