ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিজয় দিবসে দিল্লির জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 4:59 PM

বাংলাদেশের বিজয় দিবসে দিল্লির জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

বাংলাদেশের বিজয় দিবসে দিল্লির জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

বৃহস্পতিবার বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৬ ডিসেম্বর এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, (বাংলাদেশের) ৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়েছি এবং পরাজিত করেছি।

অফিসিয়াল টুইটারে তিনি আরো বলেন, আজ থেকে ৫০ বছর আগে জনগণের ইচ্ছার জয় হয়েছিল, সাহসীদের বীরত্ব জিতেছিল, একজন প্রকৃত নেতার দৃঢ়তার জয়ী হয়েছিলো। মানবতার জয় হয়েছিলো। এরপর থেকে বাংলাদেশ যে বিশাল অগ্রগতি অর্জন করেছে তার জন্য এই বিজয় দিবসে আমরা তাদের অভিনন্দন জানাই এবং আমাদের সাহসী বীর ও শ্রীমতি ইন্দিরা গান্ধীকে স্মরণ করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status