ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
স্বামীর প্রশংসায় পঞ্চমুখ আনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 December, 2021, 4:53 PM

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ আনুশকা

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ আনুশকা

ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১৭ সালের ১১ ডিসেম্বর। চলতি বছর ১১ জানুয়ারি তাদের সংসারে এসেছে মেয়ে ভামিকা। রোববার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে তারা দুজন দুজনকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সেই সঙ্গে শেয়ার করেন নিজেদের একাধিক ছবি। বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গিয়ে আনুশকা লিখেছেন, ‘এই ভ্রান্ত আর মন গড়া ধারণার দুনিয়ায় বাঁচতে হলে ভীষণ সাহস দরকার। সেটা তোমার আছে। সবসময় আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। একটা বিয়ের বন্ধন তখনই সফল হয় যখন দুজনই পরস্পরের কাছে সুরক্ষিত। আর তুমি সেই সবচেয়ে সুরক্ষিত মানুষ যাকে আমি চিনি। সত্যিকারের বিরাটকে সবাই চেনে না। যারা চিনেছে, তারা ভাগ্যবান। এভাবেই যেন একে অপরকে সঙ্গে নিয়ে বাঁচি।’

স্বামীর প্রশংসা করে অভিনেত্রী আরও লেখেন, ‘সব সাফল্যের পেছনে যে মানুষটা রয়েছে, সেই আসল তুমি ভালোবাসা, সততা, স্বচ্ছতা, শ্রদ্ধা এইভাবেই আমাদের পথ দেখাক, আশা করি আমরা কোনোদিন আমাদের ভেতরের এই শিশুসুলভ কাণ্ডগুলো বন্ধ করব না, আমাদের ব্যাপরে এইটা আমার খুব পছন্দ।’

বিরাট পাল্টা বার্তায় অনুশকাকে ধন‍্যবাদ দিয়েছেন। তিনি লিখেন, এই চার বছর ধরে তার বোকা বোকা ইয়ার্কিগুলো ধৈর্য ধরে শোনার জন‍্য। তিনি যেমন তাকে তেমনভাবে ভালবাসার জন‍্য। এই চার বছরের মধ‍্যে ঈশ্বরের শ্রেষ্ঠ আশীর্বাদ হিসেবে তাদের জীবনে এসেছে ভামিকা। বিরাট এও বলেছেন, অনুকশকা তাকে অনুপ্রেরণা দিয়েছেন সঠিক পথে চলতে, তাতে যদি গোটা দুনিয়া বিরুদ্ধে চলে যায় যাক। বিরাটের কথায়, ‘এই দিনটা আরও বেশি বিশেষ কারণ এটা পরিবার হিসাবে আমাদের প্রথম বিবাহবার্ষিকী, জীবনটা সম্পূর্ণ হয়েছে এই মিষ্টিটাকে পেয়ে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলি ও অনুশকা শর্মার এই প্রেমভরা বার্তালাপ ঝড়ের থেকেও বেশি গতিতে ছড়িয়ে পড়েছে। পোস্ট দুটি ইতিমধ্যে ভাইরাল। তারকা দম্পতির সম্পর্কের রসায়ন দেখে সবাই খুব খুশি। চতুর্থ বিবাহবার্ষিকীতে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন তারকা দম্পতি।



 
 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status