ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 December, 2021, 4:38 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 December, 2021, 4:46 PM

আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছিলেন তারা। তাদের আবেদন শুনানির জন্য সোমবার হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছিল। আবেদন দুটি যথাক্রমে ১৫৪ ও ১৫৫ নম্বরে ছিল।

শবনম ফারিয়ার ইভ্যালি প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আর মিথিলা ছিলেন প্রতিষ্ঠানটির ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে গত ৪ ডিসেম্বর অভিনেত্রী শবনম ফারিয়া, মিথিলা ও সংগীতশিল্পী তাহসানসহ ৯ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছিলেন সাদ স্যাম রহমান।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাতকৃত টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকাদের কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status