ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান র‍্যাব ডিজির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 4:37 PM

জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান র‍্যাব ডিজির

জলদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান র‍্যাব ডিজির

র‍্যাপিড একশন ব্যাটিলিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল -মামুন বঙ্গোপসাগরে জলদস্যুতা বন্ধ করে দস্যুদের স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আজ (১২ ডিসেম্বর) বরগুনার পাথরঘাটায় জেলে, মৎস্যজীবীদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

পরে তিনি পাথরঘাটা উপজেলা পরিষদ চত্তরে সুধী সমাবেশে বঙ্গোপসাগরসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।
র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল কে এম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি, বরগুনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলদস্যুদের হামলা থেকে বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার জন্য জেলেদের পক্ষ থেকে ৫টি স্পষ্টে র‍্যাব ক্যাম্পের দাবির প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এখানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোনো ছাড় দেয়া হবে না। জলদস্যুদের উদ্দেশ্য তিনি বলেন, সমুদ্রে দস্যুপনা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

সৎপথে জীবন যাপনের মাধ্যমে সম্মানের সাথে জীবনযাপন করুন। আপনাদের ঘর, জাল, নৌকা, গরুসহ সকল সহায়তা দেয়া হবে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণার পর আমরা যৌথভাবে জলদস্যুদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সম্প্রতি আবারও জলদস্যুরা হামলা করছে। তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status