ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বাদাম কাকুর পাশে দাঁড়িয়ে কাঁচা বাদাম গান ধরলেন মদন মিত্র! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 2:49 PM

বাদাম কাকুর পাশে দাঁড়িয়ে কাঁচা বাদাম গান ধরলেন মদন মিত্র! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বাদাম কাকুর পাশে দাঁড়িয়ে কাঁচা বাদাম গান ধরলেন মদন মিত্র! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কথায় আছে “উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেটার রেস্পন্সিবিলিটিস” প্রবাদটি যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে ভাইরাল হওয়া বাদাম কাকুর জীবনে। খ্যাতির বিড়ম্বনায় বন্ধ বাদাম বিক্রি। বীরভূমের প্রত্যন্ত গ্রামের রাস্তায় নিত্যদিনের নিষ্প্রয়োজনীয় জিনিসপত্রের বিনিময়ে বাদাম বিক্রি করত সে। ভাগ্যের ফেরে আজ সে অন্যতম সোশ্যাল মিডিয়া সেন্সেশন। তবে বাংলার সোশ্যাল মিডিয়া সেনসেশনের কথা মাথায় আসলেই নাম আসে মদন মিত্রের। শনিবার দিন কলকাতায় পুরভোটের প্রচারে এই দুই বঙ্গসন্তানকে একসাথেই দেখা গেল।

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের কুরালজুড়িগ্রামের ভুবনবাদ্যকার এদিন মদন মিত্রের সঙ্গে আলাপপর্ব সারলেন রবীন্দ্র সরোবর সংলগ্ন একটি চায়ের দোকানে। তার সৃষ্টি দিয়ে ইউটিউবার এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এদিকে তার নিজের ঝুলি শুন্য পূর্বেই উক্ত কারণের জন্য দুবরাজপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন ভুবন। তবে এইবার সরাসরি অভিযোগ জানালেন সাংসদ মদন মিত্রের কাছে।

তৃণমূল নেতার কাছে এদিন নিজের দূরবস্থার কথা তুলে ধরে নিজের সমীচীন জীবনের কথা ব্যক্ত করেন ভুবান বাদ্যকর যা শুনে নগদ কুড়ি হাজার টাকা দিয়ে ভুবনকে সাহায্য করেন আমাদের সকলের প্রিয় মদন দা। শুধু তাই নয় সাথে এও জানান পুরভোটের জন্য তার এইবারের নতুন প্রচারমন্ত্র “ও লাভলী”র পরিবর্তে “বাদাম ভাজা”। তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি ভোটের দিন প্রতিটি ওয়ার্ডে পার্টির কর্মীদের জন্য বাদাম ভাজার অর্ডার করেন তিনি।

এরপর ভুবন বাদ্যকারের সাথে সম্মিলিত সুরে “বাদাম বাদাম দাদা কাচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম” গানটি ক্যামেরার সামনে গেয়ে ওঠেন মদন মিত্র। বাদাম চিবোতে চিবোতে একে অপরের সাথে এভাবেই বার্তালাপ চলে কিছুক্ষণ। বর্তমানে গান রেকর্ডিং এর জন্য ভুবন বাদ্যকার রয়েছেন কলকাতায়। ইতিমধ্যেই কাচা বাদাম গানের রিমিক্স ভার্সনের জন্য বাঁকুড়ার স্টুডিওতে গান রেকর্ডিং করেছেন তিনি। যা মুক্তি পেতে আর কয়েকদিনের অপেক্ষা!


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status