ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বিয়ে করতে চাও কেন? বিয়ের আসরে বসে যা উত্তর দিল হবু বর, হুঁশ উড়ে গেল কনের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 2:39 PM

বিয়ে করতে চাও কেন? বিয়ের আসরে বসে যা উত্তর দিল হবু বর, হুঁশ উড়ে গেল কনের!

বিয়ে করতে চাও কেন? বিয়ের আসরে বসে যা উত্তর দিল হবু বর, হুঁশ উড়ে গেল কনের!

ভরা বিয়ের মরসুম আর এই মরসুম শুরু হতে না হতেই বিয়ে সংক্রান্ত নিত্যদিন নিত্যনতুন ভিডিও ভাইরাল হচ্ছে। সাধারণত দেখা যায় বিয়ের আগে বর কনের দেখাশোনা পর্বে প্রশ্নোত্তর চলে। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে বসে বর কনের মধ্যে শুরু হয়েছে প্রশ্নোত্তর পর্ব। বিয়ের দিনটি হলো দায়িত্বপূর্ণ দীর্ঘযাত্রার প্রথম দিন। মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসতেই পারে। ভাবতেই পারেন তাতে ভাইরাল হওয়ার কি হলো!!

আসলে এখানে বর-কনের মধ্যে এক মজাদার কথোপকথন শোনা গিয়েছে। আর সেই সামান্য মজার কথায় নেটিজেনদের মন জিতে নিয়েছে। এককথায় বিয়ের মরসুমে সোজা মণ্ডপ থেকে বরের কথা বলার স্টাইল, রসিক মেজাজ, অকপট ভঙ্গিমা এখন হট টপিক হয়ে উঠেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আগে কনে মন্ডপে বসে তার বরকে এক মোক্ষম প্রশ্ন ছুড়েছেন। কনে সকলের সামনে বরকে জিজ্ঞেস করেছেন তুমি কেন বিয়ে করতে চাও? আর সেই প্রশ্নের উত্তরে হবু বর যা জবাব দিয়েছেন তাতে হেসে কুপোকাত হয়ে গেছেন উপস্থিত সকলে। তবে ভিডিও থেকে বোঝাই যাচ্ছে এই উত্তর শুনে হবু বউ রেগেই আগুন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status