|
মেজাজ হারালেন পাপন!
নতুন সময় প্রতিবেদক
|
|
মেজাজ হারালেন পাপন! মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব ছেড়েছেন অনেক আগেই। তবে মুশফিকের দাবি তিনি স্বেচ্ছায় ছাড়েননি, রীতিমতো বাধ্য হয়েছেন। প্রসঙ্গটি নতুন করে উঠে আসায় রেগে যান পাপন। শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন, সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, মুশফিকের কিপিং গ্লাভস কেড়ে নেওয়া কারণ কী? নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষ বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান, এই ফরম্যাটে আর কোনদিনই কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে দল। ২৫ দিন পর উল্টো কথা শুনিয়েছেন মুশফিক। যদিও এরপর থেকে আর গ্লাভস হাতে নেননি। তখন থেকে নুরুল হাসান সোহান সামলাচ্ছেন এই দায়িত্ব। পাপনের ব্যাখ্যা, ‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা।’ সঙ্গে যোগ করেন তিনি, ‘একটা জিনিস তো জানি, আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
