ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রাশমিকা বলিউডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 7:49 AM

রাশমিকা বলিউডে

রাশমিকা বলিউডে

মিষ্টি হাসি ও অভিনয়ের পাশাপাশি এক্সপ্রেশনে রাশমিকা মান্দানা মুগ্ধ করেছেন ভক্তদের। ২০২০ সালে তিনি ভারতের ‘জাতীয় ক্রাশ’ নির্বাচিত হয়েছিলেন।

কন্নড় সিনেমার এ অভিনেত্রী বলিউডে পা রাখেন গায়ক বাদশাহর একটি আইটেম গান দিয়ে। এবার বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমা ‘গুডবাই’ ও ‘মিশন মজনু ’ সিনেমার শুটিংও শেষ হয়েছে ইতোমধ্যে।

রাশমিকা ১৯৯৬ সালের ৫ এপ্রিলে ভারতের কর্ণাটকের বিরাজপেট শহরে জন্মগ্রহণ করেন। মডেলিংয়ের মাধমে ক্যারিয়ার শুরু করা রাশমিকা ২০১২ সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন।

তারপরে লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে ২০১৩-তে তিনি টিভিসির খেতাব অর্জন করেন। প্রতিযোগিতায় তার চিত্রগুলো কিরিক পার্টি-এর নির্মাতাদের মুগ্ধ করেছিল, ফলে ২০১৪ সালের প্রথম দিকে চলচ্চিত্রটিতে রাশমিকাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা যায়।

অভিষেকেই বাজিমাত করেন এই অভিনেত্রী। ‘কিরিক পার্টি’ সিনেমার জন্য ২০১৬ সালে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন রাশমিকা। এরপর ‘চাল’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

 এর পর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড'র মতো জনপ্রিয় কমেডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।রাশমিকা অভিনীত সর্বশেষ সিনেমা হলো ‘সুলতান’।  তা ছাড়া রাশমিকা অভিনীত তেলেগু ভাষার সিনেমা ‘পুষ্পা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

৫ বছরের ক্যারিয়ারে ১৪টি পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status