ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মুশফিক-লিটনকে সহ্যই করতে পারছেন না পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 8:09 AM

মুশফিক-লিটনকে সহ্যই করতে পারছেন না পাপন

মুশফিক-লিটনকে সহ্যই করতে পারছেন না পাপন

মুশফিক-লিটনকে সহ্যই করতে পারছেন না পাপন, তিনি আবার বললেন ‘মুশফিক-লিটন ভালো খেলছে না, নতুনদের সুযোগ দিতে হবে’ তাই প্রশ্ন উঠছে টিম বাংলাদেশে পাপনের বেশী প্রয়োজন নাকি মুশফিক-লিটনের। প্রশ্ন উঠছে এইসব পাপনদের কি দরকার বাংলাদেশ টিমে? এই পাপনরা অবসরে যাবেন কবে.?

এইসব পাপনদের কারনে টিম বাংলাদেশ স্পিড হারাচ্ছে। পাপনরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য মুশফিকুর লিটনকে সরাত চাচ্ছেন।

মুশফিকুর রহিমকে জাতীয় দলের ত্রাতাই বলা চলে। দলের প্রয়োজনে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেয়েছেন ‘ডিপেন্ডেবল’ ক্রিকেটারের খ্যাতি।

কিন্তু সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। ৮ ম্যাচে ১৮ গড়ে করেছেন মাত্র ১৪৪ রান। যে কারণে তাকে নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি মুশফিক।

দল থেকে বাদ পড়ে হতাশায় ভেঙে পড়া মুশফিক মেজাজ হারিয়ে মিডিয়ার সামনে কথা বলে ক্রিকেট বোর্ডের কাছ থেকে শোকজ লেটার পান।

অবশ্য সেই সমস্যা মিটে গেছে। টি-টোয়েন্টি সিরিজে সাইড বেঞ্চে বসার সুযোগ না পেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

মুশফিকের মতো একই অবস্থা লিটন দাসের। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ এই তারকা ব্যাটসম্যান। ৭ ম্যাচে করেছেন মাত্র ১২৮ রান। ধারাবাহিক পারফর্ম করতে না পারায় বাদ পড়েন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। তবে টেস্টে সুযোগ পেয়ে চট্টগ্রামে করেছেন সেঞ্চুরি।

শনিবার বিকেএসপিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমাদের টিম মোটামুটি ফিক্সড। কিন্তু দল যে নিউজিল্যান্ডে গেল, সেখানে তামিম-সাকিব-রিয়াদ নাই। এটার ইমপ্যাক্ট তো আসবে।

মুশফিক-লিটন প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, মুশফিক-লিটন দাস ভালো খেলছে না, তো তাদের জায়গায় নতুন কাউকে তো সুযোগ দিতে হবে। সেটা দিতে গিয়েই দলে বিভিন্ন চেঞ্জ করে ম্যানেজমেন্ট। তবে আমার ধারণা এটা তারা ভালো চিন্তাতেই করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status