ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঘনিষ্ঠতম শারীরিক মুহূর্তে মহিলারা পুরুষদের কাছ থেকে কী শুনতে চান, জানাল সমীক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 9:54 PM

ঘনিষ্ঠতম শারীরিক মুহূর্তে মহিলারা পুরুষদের কাছ থেকে কী শুনতে চান, জানাল সমীক্ষা

ঘনিষ্ঠতম শারীরিক মুহূর্তে মহিলারা পুরুষদের কাছ থেকে কী শুনতে চান, জানাল সমীক্ষা

অনেকেই মনে করেন যে, সুস্থ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শরীর একটি সক্রিয় ভূমিকা পালন করে। শারীরিক সম্পর্ক দু'টি মানুষের রসায়নকে নিবিড় করতে, পরস্পরকে আরও কাছাকাছি আসতে সাহায্য করে। তবে সব সময় মিলনের উদ্দেশ্যে শুধুমাত্র পরস্পরের শারীরিক চাহিদা পূরণ নয়, কোথাও গিয়ে মানসিক অবলম্বনের তাগিদও এতে লুকিয়ে থাকে।

কিন্তু অনেক সময় দেখা যায়, দু'জন মানুষ সঙ্গমে লিপ্ত হচ্ছেন ঠিকই, অথচ অধরা থাকছে যৌনতৃপ্তি। বেশ কিছু দিন এ রকম চলতে থাকলে সম্পর্কে একঘেয়েমি আসতে পারে। মধুর সম্পর্ক ধীরে ধীরে পরিণত হতে পারে তিক্ততায়। এমনকি শেষে গিয়ে সম্পর্কে ধরতে পারে ফাটল। তাই সম্পর্কের যত্নে শারীরিক ঘনিষ্ঠতা যেমন প্রয়োজন, একই সঙ্গে দরকার যৌনতৃপ্তিও।

আমেরিকার চাপম্যান ইউনিভার্সিটি এই বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় উঠে এসেছে, মিলনের সময় মহিলারা তাঁদের পুরুষ সঙ্গীর কাছ থেকে ‘আই লাভ ইউ’ বাক্যটি শুনতে চান। ঘনিষ্ঠতম শরীরী মুহূর্তে ভালবাসার মানুষটির মুখ থেকে ভালবাসার কথা শুধু শরীর নয়, মনকেও তৃপ্ত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status