ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সপ্তাহের কোন দিন নারীর যৌনাকাঙ্ক্ষা প্রবল থাকে, জানাল সমীক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 9:49 PM

সপ্তাহের কোন দিন নারীর যৌনাকাঙ্ক্ষা প্রবল থাকে, জানাল সমীক্ষা

সপ্তাহের কোন দিন নারীর যৌনাকাঙ্ক্ষা প্রবল থাকে, জানাল সমীক্ষা

খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। শারীরিক ঘনিষ্ঠতা দু'টি মানুষের সম্পর্কের রসায়নকে দৃঢ় করে। অনেকেই মনে করেন যে, পুরুষের তুলনায় নারীর যৌনতা খানিক হলেও বেশি জটিল। তবে শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই নারীর যৌনতার স্বরূপ অত্যন্ত চর্চিত একটি বিষয়। বিভিন্ন যুগে বিভিন্ন গবেষণায় নারী-যৌনতার ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।

তেমনই 'সুপারড্রাগ' নামক একটি অনলাইন সংস্থা সমীক্ষা চালিয়ে নারী-যৌনতা সম্পর্কিত অবাক করা একটি তথ্য পেশ করেছে। সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌনাকাঙ্ক্ষা প্রবল হয়। অন্যান্য দিনের তুলনায় শনিবার নারীর যৌন ইচ্ছে তীব্রতর হয়। কারণ হিসাবে যা উঠে এসেছে তা হল, শনিবার মানেই সপ্তাহ শেষের ছুটির আমেজ।

সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের পর ছুটির দিনগুলিতে প্রিয়জনের স্পর্শ পাওয়ার দুর্নিবার ইচ্ছে বেশি সক্রিয় হয়ে ওঠে মহিলাদের মধ্যে। কোথাও গিয়ে একটা নিশ্চয়তা ও মানসিক শান্তিও কাজ করে। কারণ যৌনতা তো শুধু শারীরিক নয়, তার মানসিক দিকটিও বেশ গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status