ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পৃথিবীতে নয়া আতংক, হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:43 PM

পৃথিবীতে নয়া আতংক, হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তা!

পৃথিবীতে নয়া আতংক, হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তা!

হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তার মাত্রা। কোনও অজানা কারণে উত্তর ইউরোপ ও সুমেরুর বায়ুমণ্ডলে আচমকাই বেড়ে গিয়েছে তেজস্ক্রিয়তার মাত্রা৷ এতেই মারাত্মক বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ বাতাসে তেজস্ক্রিয়তা হঠাৎ করে এত বেড়ে যাওয়ার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা৷ কিন্তু এখনও জানা যায়নি এর পিছনের নির্দিষ্ট কারণ৷

তেজস্ক্রিয়তার তথ্য সামনে আসতেই ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ একদল বিজ্ঞানীর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার দিক থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণ আসছে। কিন্তু রাশিয়ার দাবি , তাদের নিউক্লিয়ার প্লান্টে কোনও সমস্যা নেই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে রয়েছে একটি প্লান্ট ও মুরমানস্কের কাছে রয়েছে আর একটি প্লান্ট। রাশিয়ান এজেন্সি টিএএসএস জানিয়েছে যে তাদের দুটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে রেডিয়েশন লেভেল স্বাভাবিক রয়েছে ৷

বিজ্ঞানীরা বলছেন, মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তা মানুষের শরীরে ভয়াবহ ক্ষতি করতে পারে। ভয়াবহ ক্ষতি হতে পারে মানুষ ছাড়া অন্য প্রাণীরও৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিকিরণের পরিমাণ সহ্যমাত্রা ছাড়ালে বিলুপ্তও হতে পারে কিছু প্রাণী ও প্রজাতি৷ ফিনল্যান্ড, স্ক্যান্ডেনেভিয়া ও আন্টার্টিকের কিছু অংশে দেখা গিয়েছে ওই রেডিয়েশন। নরওয়ে ও সুইডেনের নিউক্লিয়ার সেফটি সংক্রান্ত সংস্থা ‘দ্য ফিনিশ’ জানিয়েছে, বাতাসে রেডিয়েশন লেভেল বাড়লেও তা এখনও মানুষের জন্য ক্ষতিকারক নয় ৷ এই রেডিওঅ্যাকটিভ আইসোটোপ মানুষের তৈরি কারণ তা প্রকৃতিজাত নয়, কৃত্রিম তাই উৎস সন্ধান সময়সাপেক্ষ ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status