|
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক লোকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক লোকের মৃত্যু কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার সংবাদমাধ্যমে বলেন, আমাদের জানামতে ৫০ জনের বেশি মারা গেছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি নামক এলাকায়। ওই কাউন্টির মেফিল্ড শহরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে টর্নেডো। কেন্টাকি ছাড়াও আরাকানসাস, ইলিনয়স, মিশউরি ও টেনিসি রাজ্যে সবমিলিয়ে ২৪টি টর্নেডোর খবর পাওয়া গেছে। আরাকানসাসে এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, ঝড়গুলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর লুজিয়ানা থেকে দক্ষিণ অহিও পর্যন্ত প্রসারিত হচ্ছে ঝড়। স্থানীয় সময় শনিবার নাগাদ লুজিয়ানা ও ওহিওর উপর দিয়ে বয়ে যেতে পারে এ দুর্যোগ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
