ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
স্বামীর সঙ্গে ঝগড়ার পরই স্ত্রী দিলেন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 4:26 PM

স্বামীর সঙ্গে ঝগড়ার পরই স্ত্রী দিলেন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

স্বামীর সঙ্গে ঝগড়ার পরই স্ত্রী দিলেন চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

দিনাজপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী আলম মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের পশ্চিম মিশন রোডের ষষ্ঠীতলা রেলকলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিলকিস রেল কলোনি এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে। আটককৃত আলম মিয়া একই এলাকার শাহাজাহান প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস আত্মহত্যা করেন।

দিনাজপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া বলেন, বিলকিস পঞ্চগড়গামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের ভাই নাসিম মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status