ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ; রহস্য জানালেন শাদাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 3:06 PM

বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ; রহস্য জানালেন শাদাব

বাংলাদেশকে দুই সিরিজে হোয়াইটওয়াশ; রহস্য জানালেন শাদাব

দুর্দান্ত সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ সফরের জন্য দুই মাস বাইরে থেকে দেশে ফিরেছে পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়লেও সবমিলিয়ে সময়টা বেশ ভালো কেটেছে তাদের। সবমিলিয়ে ১১ ম্যাচের মধ্যে ১০টিই জিতেছে বাবর আজমের দল।

বিশেষ করে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা। দুই সিরিজ মিলে পাঁচ ম্যাচেই আধিপত্য বিস্তার করে জিতেছে পাকিস্তানিরা। আর এটি সম্ভব হয়েছে বিশ্বকাপের কারণে- এমনটাই মনে করেন দলের সহ অধিনায়ক শাদাব খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিতে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘বিশ্বকাপ থেকে আমরা অনেক মোমেন্টাম পেয়ে গেছি। যা পুরো দলকে একটা গুচ্ছে পরিণত করেছে। এ কারণেই আমরা বাংলাদেশে গিয়ে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ জিততে পেরেছি।’

এসময় ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে জানিয়ে পাকিস্তানের সহ অধিনায়ক বলেন, ‘কঠিন সময়ে পরিবারের মানুষ যেমন সমর্থন দেয়, আমরাও তেমন একে অন্যের পাশে থাকি সবসময়। এখানে কেউ একা জেতে না কিংবা একা হারে না। পুরো দল মিলেই হারে অথবা জেতে। প্রতিবার আমরা এটিই মাথায় রাখি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status